Wednesday, June 24, 2026

ফের বিরাট মন্তব্যের পাল্টা, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সময় পাশে ছিল বোর্ড, দাবি এক বোর্ড কর্তার

Date:

Share post:

বিরাট কোহলির ( Virat Kohli) সাংবাদিক সম্মেলনের মন্তব্য ঘিরে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েই চলেছে। রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলন করেন বিরাট। সেখানে তিনি বলেন,”টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ কোনও ফোন করেননি। এক্ষেত্রে সতীর্থদের পাশাপাশি ইঙ্গিত ছিল বোর্ডের দিকেও। আর এবার কোহলির সেই মন্তব্যের বিরোধিতা করলেন এক বোর্ডকর্তা।নাম প্রকাশ‍্যে অনিচ্ছুক সেই কর্তা বলেন, প্রত্যেকে সেই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছে। শুধু ওর সতীর্থরা নয়, বোর্ডও। ও সমর্থন পায়নি, এটা বললে মিথ্যা বলা হবে। গত সোমবার বিরাটের এই মন্তব্যের পাল্টা দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করও।

এদিন বিরাটের করা মন্তব‍্য নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা এক সংবাদমাধ্যমে বলেন,” প্রত্যেকে সেই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছে। শুধু ওর সতীর্থরা নয়, বোর্ডও। ও সমর্থন পায়নি, এটা বললে মিথ্যা বলা হবে। নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য ওর বিরতি দরকার ছিল। তারপর থেকে একটানা বিরতি পেয়েছে। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর বোর্ডের প্রত্যেকে ওকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে। জানি না ও কার ব্যাপারে কথা বলছে।”

রবিবার পাকিস্তান ম‍্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতের বিরাট বলেন, “আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, একজন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিল শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে, তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।”

আরও পড়ুন:সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...