Tuesday, June 23, 2026

মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

আত্মঘাতী বিএসএফ (BSF) জওয়ান। কর্মরত অবস্থায় নিজের মাথায় গুলি করেন তিনি।

মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম সঞ্জয়কুমার প্যাটেল। ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার নফরচন্দ্রপুর ক্যাম্পে এই ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ান গুজরাটের বাসিন্দা । গত বছর নফরচন্দ্রপুর ক্যাম্পে যোগ দেন সঞ্জয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে আচমকাই ক্যাম্প থেকে গুলির শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন পড়ে রয়েছেন সঞ্জয়। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, সঞ্জয়বাবুর মধ্যে কোনও অস্বাভাবিকত্বও দেখেননি কেউ। এই ঘটনায় তারা ধোঁয়াশায়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...