Saturday, April 4, 2026

‘ইচ্ছে হলে স্কুলে মিনিস্কার্ট পরে যাবেন?’ হিজাব মামলায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

হিজাব মামলার শুনানি চলাকালীন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালতের তরফে হিজাব মামলায় আবেদনকারীর উদ্দেশে প্রশ্ন করা হয়, ‘আপনারা যুক্তি দিতে পারেন যে স্কুলের তরফে পোশাকবিধি চালু করা যেতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে কোনও পড়ুয়ার ইচ্ছে হলে সে মিনিস্কার্ট পরে স্কুলে চলে যেতে পারবেন?’ শীর্ষ আদালতের তরফে মঙ্গলবারের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে ধর্মকে না ঢোকানোই বাঞ্চনীয়।’

সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া শুনানি চলাকালীন বলেন, ‘কারও অধিকার হরণের কথা বলাই হচ্ছে না। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। শুধু ইউনিফর্ম পরে আসতে বলা হচ্ছে।’ ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি হেমন্ত গুপ্ত বলেন, ‘যদি ধরে নেওয়া যায় যে স্কুলে হিজাব, স্কার্ফ বা নিজের পছন্দের অন্য যে কোনও কিছু পরে যাওয়া যাবে তাহলে ঠিক আছে। কিন্তু যেখানে স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, সেখানে কীভাবে হিজাব পরা যায়?’ এদিকে মামলাকারীর তরফে স্কুলে ওড়না পরার বিষয় উত্থাপিত হলে বিচারপতিদের স্পষ্ট বক্তব্য, ওড়না এবং হিজাবের মধ্যে পার্থক্য রয়েছে।

বিচারপতি হেমন্ত গুপ্তের প্রশ্ন, ‘ধর্মাচারণের অধিকার অত্যাবশক হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু সংবিধানে যেখানে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে উল্লেখ করা রয়েছে, সেখানে সরকারি প্রতিষ্ঠানে ধর্মাচারণের উপর জোর দেওয়া যায় কি?’ শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...