Sunday, February 22, 2026

Kolkata: টালার পর নজরে চিৎপুর ব্রিজ, সেতুর পুনর্নির্মাণ নিয়ে জরুরি বৈঠক

Date:

Share post:

আসছে পুজো, তার আগেই উত্তর কলকাতার (North Kolkata)মানুষের কথা ভেবে টালা ব্রিজ (Tala Bridge) খোলার ঘোষণা করেছে সরকার। এবার নজর কলকাতার আরও একটি সেতু। আগামী ২৪ সেপ্টেম্বর মহালয়ার (Mahalaya) দিন নতুন টালা সেতুর উদ্বোধনের পরেই, কেএমডিএ (Kolkata Municipal Development Authority)- এর নজরে এবার চিৎপুর ব্রিজ (Chitpur Bridge)। জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। সেই জায়গায় তৈরি হবে নয়া উড়ালপুল । সোমবার কলকাতা পুরসভায় (KMC)চিৎপুর সেতু নির্মাণ নিয়ে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ, পুর কমিশনার বিনোদ কুমার, কেএমডিএ এবং পুরসভার আধিকারিকরা।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্রায় আড়াই বছরের যানজটের যন্ত্রণা কাটিয়ে মহালয়ার আগের দিনই নতুন রূপে আসতে চলেছে টালা ব্রিজ। তবে এরপরই নজরে কলকাতার আরও এক সেতু। উল্লেখ্য ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পর রাজ্যের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পর্যায়ে টালা ও চিৎপুর সেতু ভাঙার সিদ্ধান্ত হয়। কিন্তু আগে টালা সেতু তৈরির সিদ্ধান্ত হওয়ায় চিৎপুর সেতু নির্মাণ পিছিয়ে যায়। পুরনিগম সূত্রে খবর, চিৎপুর সেতুর নিচে প্রায় ৮০টি পরিবার থাকে। দু-একদিনের মধ্যেই তাঁদের সঙ্গে পুনর্বাসন সংক্রান্ত আলোচনা শুরু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কলকাতার টালা ব্রিজের থেকে বয়স বেশি চিৎপুর ব্রিজের। বর্তমানে এই ব্রিজের অবস্থা ভাল নয়। পাশাপাশি বিগত আড়াই বছর ধরে টালা ব্রিজের সংস্কারের কাজের জন্য সেই রুটে যান চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে চিৎপুর ব্রিজের ওপর চাপ আরও বেড়েছে। কিন্তু যতক্ষণ না টালা ব্রিজ চালু করা যাচ্ছে ততক্ষন পর্যন্ত এই চিৎপুর ব্রিজ ভাঙা সম্ভব নয়। তাতে উত্তর কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে বলেই আশঙ্কা। সেই ক্ষেত্রে মহালয়ার আগেই খুলছে টালা তাই এবার চিৎপুর ব্রিজ সারাতে উদ্যোগী কেএমডিএ (KMDA)।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...