Thursday, May 14, 2026

“সরকারি প্রকল্পে নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে”, মীনাক্ষীর বিতর্কিত বক্তব্যে নিন্দার ঝড়

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িছিলেন বামেদের নতুন প্রজন্মের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্য সিপিএম তাঁকে দুই হেভিওয়েটের মাঝে লড়িয়ে চিড়েচ্যাপ্টা করে দিয়েছিল। নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল মীনাক্ষীকে। যা হওয়ার তাই হয়েছে। গোহারা মীনাক্ষী। যদিও দমানো যায়নি তাঁকে। বিভিন্ন মিটিং-মিছিলে আক্রমণাত্মক কথা বলে যেমন শিরোনামে এসেছেন, তেমনই বিতর্ক তৈরি করেছেন।

ফের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে মীনাক্ষী। এবার
হুঁশিয়ারির সুরে বললেন, “সরকারি প্রকল্প থেকে কারও নাম বাদ গেলে যে হাত সেই নাম বাদ দিচ্ছে, তার হাত আর হাতের জায়গায় থাকবে না। গলা থেকে ঝুলবে।” এমন উস্কানিমূলক বক্তব্য মীনাক্ষী বললেন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দাঁড়িয়ে।

বীরভূমের লোহাপুরে এক সভায় যোগ দিয়ে DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ”সরকারি প্রকল্পর টাকা সরকারের কোষাগার থেকে খরচ গোয়। সেটা সকলের জন্য। অথচ সেখান থেকে কারও কারও নাম বাদ পড়ছে। যদি নাম বাদ যায়, যে হাতে সেই নাম কাটা হবে, সেই হাত আর হাতের জায়গায় থাকবে না। গলা থেকে ঝুলবে। সেই ব্যবস্থা আমরা করব।”

মীনাক্ষীর এমন বক্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে হয়েছে। রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। মীনাক্ষীর এই হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ”এটা মীনাক্ষীদের জেনেটিক সমস্যা। বিনয় কোঙাররাও নন্দীগ্রাম নিয়ে বলেছিলেন, লাইফ হেল করে দেব। ওদের কথা ধরেই মীনাক্ষী এসব বলছে।”

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...