Friday, April 3, 2026

সিবিআই-এর তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে বিধায়ক পরেশ পাল

Date:

Share post:

সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের তলবে হাজিরা দিলেন বিধায়ক পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাঁকে। সিবিআই সূত্রের খবর, পরেশ পালের বয়ান রেকর্ড করা হচ্ছে।

আরও পড়ুন:সন্তান কোলেই ইডি আধিকারিকদের মুখোমুখি রুজিরা, সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ

একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে সিবিআই। সেই মামলায় নাম জড়ায় পরেশ পালের। মে মাসে প্রথমবার পরেশ পালকে তলব করে সিবিআই। বহুদিন পর ফের সোমবার পরেশ পালকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি। তারপর সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, একুশের নির্বাচনে লজ্জাজনক হারের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে আদালতে মামলাও করে তারা। সেই মামলা সুপ্রিম কোর্টেও গড়ায়। কোথায় কোন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে, সেসবের নেপথ্যে কী ছিল, সব কিছুর তদন্তে শুরু করে সিবিআই। সবার প্রথমে উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনা।মৃতের পরিবারের তরফে অভিযোগ উঠেছিল, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অভিজিতের পরিবারের তরফে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। এই নিয়ে তদন্তের প্রথম দিকে বিধায়ক পরেশ পালকে এক দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়াও হয়। কিন্তু এর প্রতিবাদে মৃত বিজেপি বিধায়কের দাদা সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন। তাই মৃতের দাদাকে সামাল দিতে পরেশ পালকে ফের তলব করে সিবিআই।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...