Sunday, May 17, 2026

‘যতবার ডাকবে ততবার আসব,’ সিবিআই জিজ্ঞাসাবাদ শেষে বললেন বিধায়ক

Date:

Share post:

‘যতবার ডাকবে ততবার আসব,’ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এমনটাই বললেন বিধায়ক পরেশ পাল। সাড়ে দশটায় সসম্মানে ঢুকেছিলেন। তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদের পর সসম্মানে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক পরেশ পাল বলেন, ‘যতবার ডাকবে, ততবার আসব’। পাশপাশি এও বলেন তিনি তদন্তে সবরকমভাবে সাহায্য করেছেন তিনি।

আরও পড়ুন:সিবিআই-এর তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে বিধায়ক পরেশ পাল

মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিবিআই তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার সিবিআই জিজ্ঞাসাবাদ করে তাঁকে। সিবিআই সূত্রের খবর, পরেশ পালের বয়ান রেকর্ড করা হয়েছে।

একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাঁকুরগাছির বিজেপি কর্মী  অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে সিবিআই। সেই মামলায় নাম জড়ায় পরেশ পালের। মে মাসে প্রথমবার পরেশ পালকে তলব করে সিবিআই। বহুদিন পর ফের সোমবার পরেশ পালকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি। তারপর সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, একুশের নির্বাচনে লজ্জাজনক হারের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে আদালতে মামলাও করে তারা। সেই মামলা সুপ্রিম কোর্টেও গড়ায়। কোথায় কোন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে, সেসবের নেপথ্যে কী ছিল, সব কিছুর তদন্তে শুরু করে সিবিআই। সবার প্রথমে উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনা।মৃতের পরিবারের তরফে অভিযোগ উঠেছিল, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অভিজিতের পরিবারের তরফে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। এই নিয়ে তদন্তের প্রথম দিকে বিধায়ক পরেশ পালকে এক দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়াও হয়। কিন্তু এর প্রতিবাদে মৃত বিজেপি বিধায়কের দাদা সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন। তাই মৃতের দাদাকে সামাল দিতে পরেশ পালকে ফের তলব করে সিবিআই।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...