Sunday, June 21, 2026

ধানবাদে ডাকাত-পুলিশ গুলির লড়াই: মৃত ১, ধৃত ২

Date:

Share post:

একেবারে সিনেমার দৃশ্যের সাক্ষী থাকল ঝাড়খণ্ড (Jharkhand) ধানবাদ (Dhanbad)। মঙ্গলবার, সকালে ধানবাদের ব্যাঙ্ক মোড়ের কাছে মুথুট গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতি করতে যায় ৫ দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুষ্কৃতদের সঙ্গে গুলির লড়াই চলে পুলিশে। ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয়। দুজনকে ধরে পুলিশ। তবে আরও ২ দুষ্কৃতী পালিয়ে যায়।

বারবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে ধানবাদে। তবে, এদিন পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হয়। স্থানীয় সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ২ দুষ্কৃতী সংস্থার গ্রাহক সেজে এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক ডাকাতের মৃত্য হয়। দুজন ধরা পড়ে। তাদের রীতিমতো দড়ি দিয়ে বেঁধে ফেলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...