Saturday, April 4, 2026

বিরাট বার্তা কোহলির, ইঙ্গিত দিলেন কাদের মনে রাখা উচিত

Date:

Share post:

বিরাট বার্তা কোহলির। মঙ্গলবার শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে নামার আগে সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা দিলেন কোহলি। যেই লেখাতে স্পষ্ট যে, সেই সব মানুষকেই মনে রাখা উচিত যারা তোমার আনন্দে খুশি হবে এবং তোমার দুঃখে কষ্ট পাবে।

গত রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে বিরাট বলেছিলেন, আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, একজন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিল শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে, তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।” এরপরই একের পর এক বিতর্কের সৃষ্টি হয়। যেমন বিরাটের পাল্টা দেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গাভাস্কর বলেন,”বোঝাটা খুবই কঠিন যে বিরাট কাকে বোঝাতে চেয়েছেন? যদি উনি কোনও নাম নিতেন, তাহলে সেই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি তার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। যদি উনি প্রাক্তন খেলোয়াড়দের কথা বলেন, যারা ওনার সঙ্গে খেলেছেন, আমরা জানি তারা কারা, যেহেতু ওনারা টিভিতে থাকেন। ওনার উচিত ছিল সেই খেলোয়াড়দের নাম নেওয়া। জিজ্ঞেস করুন কেন ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করেননি। এছাড়াও মুখ খোলেন বোর্ডের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন,” প্রত্যেকে সেই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছে। শুধু ওর সতীর্থরা নয়, বোর্ডও। ও সমর্থন পায়নি, এটা বললে মিথ্যা বলা হবে। নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য ওর বিরতি দরকার ছিল। তারপর থেকে একটানা বিরতি পেয়েছে। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর বোর্ডের প্রত্যেকে ওকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে। জানি না ও কার ব্যাপারে কথা বলছে।” এরপরই ফের একবার মুখ খুললেন বিরাট।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি লেখেন,” সেই সব মানুষকেই মনে রাখা উচিত যারা তোমার আনন্দে খুশি হবে এবং তোমার দুঃখে কষ্ট পাবে। শুধু তারাই তোমার হৃদয়ে জায়গা করে নেবে।”

মনে করা হচ্ছে, গত রবিবার সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির ইঙ্গিত ছিল প্রাক্তনদের দিকে। যে ক্রিকেটাররা বিরাটের খারাপ সময়ে সংবাদমাধ্যমে একাধিক মন্তব্য করলেও বিরাটকে কেউ ফোন করেননি। সেই কথাই বিরাট বোঝাতে চেয়েছিলেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:ফের বিরাট মন্তব্যের পাল্টা, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সময় পাশে ছিল বোর্ড, দাবি এক বোর্ড কর্তার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...