Tuesday, April 7, 2026

কখন মামলা করবেন শুভেন্দু? বিনয়-ঘনিষ্ঠতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

কয়লা পাচার মামলায় ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর। এমনকি  তাঁকে কেস সামলে দেওয়ার আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা। প্রয়োজনে সেই অডিওক্লিপ আদালতে জমা দিতে পারেন। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের সময় – তারিখ উল্লেখ করে মঙ্গলবার কুণালের দাবি, আমরা কোর্টের তত্বাবধানে তদন্ত চাই।  অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন। শুভেন্দু মামলাটা কখন করবেন ? এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলাটা করার সাহস হল না কেন ?

প্রসঙ্গত, একাধিক রাজনৈতিক সমাবেশ থেকে শুভেন্দু অভিযোগ করেছিলেন, বিনয়ের সঙ্গে নিয়মিত যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে ফোনেও কথা হয়। সেই অভিযোগ উড়িয়ে বিরোধী দলনেতাকে পালটা বিঁধেছেন কুণাল। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দুর দিকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের রেস ধরে এ বার আরও চাঞ্চল্যকর অভিযোগ  তৃণমূলের। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন,গতবছর ২১ ও ২২ সেপ্টেম্বর নিজাম প্যালেসে বিনয় মিশ্রের ঘনিষ্ঠের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। দু’জনের ফোনের টাওয়ার লোকেশন দেখলেই অভিযোগের সত্যতা স্পষ্ট হয়ে যাবে বলে তিনি জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কুণাল বলেন,’বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়র বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ২০২১ সালে ২১ ও ২২ সেপ্টেম্বর ৬টা থেকে ৭টার মধ্যে নিজাম প্যালেসে সেই ব্যক্তির সঙ্গে কি  মুখোমুখি আলোচনা করেননি শুভেন্দু অধিকারী? এই দুজনের টাওয়ার লোকেশন দেখলেই স্পষ্ট হয়ে যাবে। অডিও টেপে আছে,যেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, সেটিং করে দেব। আমরা সত্যিটা জানতে চাই।’

এদিন কুণাল প্রশ্ন তোলেন, ‘বিনয় মিশ্রের সেই ঘনিষ্ঠ আত্মীয়, যাকে অভিযোগের তীরবিদ্ধ রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী জবাব দিন। ২০২১ সালে ২১ এবং ২২ সেপ্টেম্বর  নিজাম প্যালেসে সেই ব্যাক্তির সঙ্গে শুভেন্দু অধিকারী মুখোমুখি আলোচনা করেছেন ? কি করেননি ?

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...