Saturday, June 13, 2026

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হার ভারতের

Date:

Share post:

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হার ভারতের। মঙ্গলবার এশিয়া কাপে লঙ্কানদের কাছে ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। এই হারের ফলে এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার হজম করল ভারত।

সুপার ফোরের লড়াইয়ে ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে হেরে এশিয়া কাপে কার্যত বিদায়ের পথে রোহিত শর্মারা। ম‍্যাচে এদিন টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৭৮ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং রোহিত শর্মার। ৭২ রান করেন তিনি। ৩৪ রান করেন সূর্যকুমার যাদব। এদিনও ব‍্যর্থ কে এল রাহুল। ৬ রান করেন তিনি। ব‍্যর্থ বিরাট কোহলিও। শূন‍্য রান করেন বিরাট। ১৭ রান করেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন দিলশান মাদুশানকা। দুটি করে উইকেট নেন করুনারত্ন এবং শানাকা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার পাথুম নিশঙ্কা এবং উইকেটকিপার কুশল মেন্ডিস।পাথুম করেন ৫২ রান। কুশল মেন্ডিস করেন ৫৭ রান। ৩৩ রানে অপরাজিত শানাকা। ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:বুধবার এএফসি কাপে বাগানের সামনে কুয়ালালামপুর সিটি এফসি

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...