Tuesday, March 31, 2026

জেল হেফাজত শেষ, আজ ফের অনুব্রতকে আদালতে পেশ

Date:

Share post:

১৪ দিনের জেল হেফাজত শেষ। আজ, বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে।ভার্চুয়াল শুনানির যে আবেদন করা হয়েছিল সংশোধানাগারের পক্ষ থেকে সিবিআই আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন। সুতরাং আজ আসানসোল সিবিআই আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে অনুব্রতকে।

আরও পড়ুন:Anubrata Mondal: নিরাপত্তার কারণে অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানির আবেদন

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে বারবার জিজ্ঞাসাবাদের পরও কোনও যোগাযোগ পাননি। এ ব্যাপারে মঙ্গলবারও অনুব্রত মণ্ডলকে জেলেই জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা  অনুব্রত মণ্ডলকে ২০টি প্রশ্ন করেন। আগেরবার সংশোধনাগারে জেরা পর্ব নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এদিন তদন্তে অনুব্রত সহরকমভাবে সাহায্য করেছে বলেই  সিবিআই সূত্রের খবর।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই বোলপুরে সিবিআই-এর তৎপরতা বাড়ে।  জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতের কন্যা, অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী থেকে শুরু করে এক কাউন্সিলরকেও। যদিও সেখান থেকেও গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের যুক্ত থাকার কোনও কিনারা পায়নি সিবিআই।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...