Tuesday, March 31, 2026

বাগুইআটি জোড়া খু*নে রিপোর্ট তলব ডিজির, তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Date:

Share post:

বাগুইআটির জোড়া খুন নিয়ে যখন উত্তাল পরিস্থিতি, ঠিক তখনই এই ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বাগুইআটি থানার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে আগেই গাফিলতির অভিযোগ উঠছিল। এবার এই ঘটনার মামলার সমস্ত দায়িত্ব থেকে সরানো হচ্ছে বাগুইআটি থানার আইসিকে।

বাগুইআটির দুই কিশোর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অতনুর দে’র দেহ ১৪ দিন বসিরহাটে মর্গে পড়েছিল, পরিবারের তরফে মিসিং-অপহরণের অভিযোগ দায়ের করা সত্ত্বেও কেন জানতেও পারল না বাগুইআটির পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তেজিত জনতা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন ডিজি। এর পাশাপাশি বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে এই মামলার সমস্ত দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে জানা যাচ্ছে।

আগেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান বিশ্বজিৎ ঘোষও জানিয়ে ছিলেন পরিবার অভিযোগ করে থাকলে স্থানীয় থানার ভূমিকা খতিয়ে দেখা হবে। এরপর পদক্ষেপ নিলেন রাজ্য পুলিশের ডিজি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...