Friday, June 12, 2026

সাইরাসের শেষকৃত্যের শুরু থেকে শেষ পর্যন্ত ঠায় বসে রইলেন রতন টাটার সৎ মা

Date:

Share post:

সাইরাস মিস্ত্রির শেষকৃত্য মঙ্গলবার সম্পন্ন হল মুম্বইয়ে ৷ শহরের ওরলিতে তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বৃত্তের পার্সি সম্প্রদায়ের মানুষ ৷ পাশাপাশি হাজির ছিলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটার সৎ মা সিমোন টাটাও। হুইলচেয়ারে আসীন ৯২ বছর বয়সি সিমোন ওরলিতে সাইরাসের অন্ত্যেষ্টিতে এসেছিলেন বিশেষ ভ্যানে ৷ প্রসঙ্গত, সিমোনের ছেলে অর্থাৎ রতন টাটার বৈমাত্রেয় ভাই নোয়েল টাটার স্ত্রী হলেন প্রয়াত সাইরাসের বোন আলু মিস্ত্রি ৷ টিসিএস-এর প্রাক্তন প্রধান এস রামাদোরাই-ও এসেছিলেন সাইরাসের অন্ত্যেষ্টিতে ৷

আরও পড়ুন:জলের তলায় কর্ণাটক! জরুরি বৈঠকে বসে মুখ্যমন্ত্রীর পাশেই ঘুমোচ্ছেন মন্ত্রী !

প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাইরাসের দাদা শাপুর মিস্ত্রি, শ্বশুর তথা সিনিয়র আইনজীবী ইকবাল চাগলা, শিল্পপতি অনিল অম্বানি, অজিত গুলাবচন্দ, দীপক পারেখ, বিশাল কাম্পানি, অন্ত্রপ্রনর রনি স্ক্রুওয়ালা, স্থপতি হাফিজ কন্ট্রাক্টর, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও প্রাক্তন কংগ্রেস সাংসদ মিলিন্দ দেওরা ৷

মঙ্গলবার সকালে জেজে হাসপাতাল থেকে সাদা ফুলে ঢাকা সাইরাসের মরদেহ আনা হয় অন্ত্যেষ্টিস্থলে ৷ কিছুক্ষণ তাঁর দেহ শায়িত ছিল প্রিয়জনদের জন্য ৷ তাঁরা বিদায় জানানোর পাশাপাশি পারিবারিক পুরোহিত পার্সি রীতিনীতি মেনে প্রার্থনা করেন ৷ নির্ধারিত সময় মেনে দুপুরের আগেই সম্পন্ন হয় শেষকৃত্য ৷

প্রসঙ্গত, রবিবার পথ দুর্ঘটনায় ৫৪ বছর বয়সি সাইরাস মিস্ত্রি গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে মহারাষ্ট্রের পালঘরে প্রয়াত হন।  তাঁরা যে মার্সিডিজে ছিলেন, দুর্ঘটনার অভিঘাতে তা তুবড়ে যায় ৷ সাইরাসের সঙ্গে ছিলেন তাঁদের পারিবারিক বন্ধু জাহাঙ্গির ও দারায়ুস পন্ডোলে এবং দারায়ুসের স্ত্রী তথা নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ অনহিতা পন্ডোলে ৷ গাড়ি চালাচ্ছিলেন ৫৫ বছর বয়সি অনহিতা ৷ মার্সিডিজের সামনের আসনে তাঁর পাশে ছিলেন স্বামী দারায়ুস ৷ গুরুতর আহত অবস্থায় দু’জনেরই চিকিৎসা চলছে ৷ গাড়ির পিছনের আসনে থাকা সাইরাস এবং জাহাঙ্গির প্রয়াত হয়েছেন দুর্ঘটনায় ৷

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...