Friday, June 12, 2026

ভিয়েতনামের পানশালায় বিধ্বংসী অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যু, আহত ৪০

Date:

Share post:

ভিয়েতনামের (Vietnam) কারাওকে বারে (Karaoke Bar) বিধ্বংসী আগুন (Massive Fire)। দুর্ঘটনায় ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। আহত (Injured) হয়েছেন কমপক্ষে ৪০ জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাতে দক্ষিণ ভিয়েতনামের বানিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির (Ho Chi Min City) উত্তরে অবস্থিত পানশালাটিতে আচমকাই আগুন লেগে যায়। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর (Critical) বলে স্থানীয় হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বুধবার সকাল পর্যন্ত দেশটির আন ফু হাসপাতালের জরুরি বিভাগে (Emergency) কমপক্ষে ৪০ জনের চিকিৎসা চলছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন (Pham Minh Chinz) বুধবার জন নিরাপত্তা মন্ত্রক (Ministry of Public Security) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (Provincial Authorities) আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে (Primary Investigation) খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ থুন আন সিটির (Thun An City) একটি তিনতলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। আগুন থেকে বাঁচতে পানশালারই অতিথি ও কর্মচারীরা দৌড়তে শুরু করেন। অনেকেই আবার পানশালার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে নিচে ঝাঁপ দেন। তবে অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ (Suffocation) হয়ে অনেকেই ঘটনাস্থলে অজ্ঞান (Senseless) হয়ে যান।

পরে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করেন। তবে তার আগেই আগুনে ঝলসে যায় অনেকের দেহ। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এক প্রত্যক্ষদর্শীর মতে, মঙ্গলবার রাতে যখন আগুন লাগে, তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রাণে বাঁচতে দৌড়ে বারের বাইরে বেরিয়ে আসেন। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছিল তা মনে করতে পারেন নি তিনি।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...