Friday, June 12, 2026

জলের তলায় কর্ণাটক! জরুরি বৈঠকে বসে মুখ্যমন্ত্রীর পাশেই ঘুমোচ্ছেন মন্ত্রী !

Date:

Share post:

লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন বেঙ্গালুরু। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার চলছে নৌকা। রাস্তাঘাট জলে ঢুবে থাকায় বিপর্যস্ত জনজীবন। তথ্য প্রযুক্তি হাব বেঙ্গালুরুও জলের তলায় চলে যাওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলিকে। কীভাবে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা নিয়ে মঙ্গলবারই জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কিন্তু ওই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। জরুরি এই বৈঠকে প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে ভাতঘুম দিচ্ছেন মন্ত্রী আর অশোকা! যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এমনকি ভাইরাল এই ছবিকে নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস।

আরও পড়ুন:জলমগ্ন বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

অতিবৃষ্টির জেরে রাজ্যের বেহাল দশা। ইতিমধ্যেই জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। এমতাবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেই বৈঠকেই ঘুমোতে দেখা যাচ্ছে রাজ্যের রাজস্ব মন্ত্রীকে। আর এই ছবি ভাইরাল হতেই কর্ণাটকের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। কংগ্রেসের তরফে দুটি ছবি টুইট করে শাসক দল বিজেপিকে আক্রমণ করে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “কত ধরনের ডুবে যাওয়া হতে পারে। রাজ্যের মানুষ বৃষ্টির জলে ডুবছে, আর মন্ত্রী ঘুমে ডুবে রয়েছেন। রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকেই ঘুমিয়ে রয়েছেন মন্ত্রী আর অশোক।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...