Thursday, June 25, 2026

নেতাজি-মূর্তি উন্মোচনে আমন্ত্রণের প্রক্রিয়া অসম্মানজনক: কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির মূর্তি উন্মোচনে রাজ্যকে আমন্ত্রণের বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রাজধানীর ‘কর্তব্য পথে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে ইন্ডিয়া গেটে নেতাজির একটি গ্রানাইট পাথরের মূর্তিরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে যে পদ্ধতিতে রাজ্যকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সেটা যথাযথ তো নয়ই, বরং যথেষ্ট অপমানজনক। এনিয়ে তৃণমূলের সাংগঠিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এরপর সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। বলেন, বলেন, “দিল্লির অনুষ্ঠানে আমাদের ঠিক করে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। আন্ডার সেক্রেটারির নামে একটা চিঠি এসেছে। এটা তো অপমান। অন্তত একজন মন্ত্রীর নামে চিঠি দিতে পারত। আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে গেলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।“

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সেই চিঠির পালটা জবাব ইতিমধ্যেই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...