Thursday, June 25, 2026

Corona Update: বাড়ল সংক্রমণ, উৎসবের প্রাক্কালে করোনার দাপট

Date:

Share post:

এক ধাক্কায় দৈনিক সংক্রমণ গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। করোনা (Corona) নিয়ে ফের চিন্তা বাড়ল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)। গত কয়েকদিন ধরে যেভাবে করোনা নিয়ে টেনশন কম ছিল সেখান থেকে দাঁড়িয়ে গত ২৪ ঘন্টার রিপোর্টে অনেকটাই বদলে গেল ছবি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য এবং পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৫ জন। যা গত কয়েক দিনের তুলনায় সামান্য হলেও বেশি।

করোনার দাপটে গত দুবছর ধরে উৎসবের মরশুম সেভাবে উপভোগ করতে পারেন নি দেশবাসী। ভ্যাকসিনের ভরসায় পরিস্থিতি আগের থেকে অনেকটাই বদলেছে। তাই এবছরের পুজো বা উৎসবে করোনা সংক্রান্ত বড় কোনও বিধি নিষেধ নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়েই উৎসব পালন করা বাঞ্ছনীয়। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ২০৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার ৩৪২। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের, জানিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের। সারা দেশে এখনও পর্যন্ত করোনার মারণ থাবায় প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৯০ জন ।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...