Wednesday, June 17, 2026

SSC ভবনের ডেটা রুম চেয়ারম্যানকে হস্তান্তরের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

তথ্য চুরি যাওয়ার আশঙ্কায় স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুমের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। শুক্রবার সেই ডেটা রুম এসএসসি-র চেয়ারম্যানকে হস্তান্তরের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছেন, সল্টলেকের এসএসসি ভবনে ডেটা রুমের পাহারা থেকে সরিয়ে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। যে কারণে ডেটা রুম ‘কব্জা’য় নিয়েছিল সিবিআই, তা পূরণ হয়েছে। তদন্তকারীদের আর কোনও তথ্যের প্রয়োজন নেই।

চলতি বছরের ১৮ মে এসএসসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন। এরপরই এসএসসি ‘দুর্নীতি’ নিয়ে মামলাকারীদের মনে আশঙ্কা তৈরি হয় যে, এএসসি ভবনের ডেটা রুম থেকে তথ্য চুরি হতে পারে। সে কারণেই গত ১৮ মে রাতেই মামলাকারীরা আদালতের দ্বারস্থ হন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, নথি নষ্ট করা হতে পারে। তাই দফতরের ডেটা রুমকে এখনই ‘সিল’ করা উচিত। ওই রাতেই শুনানি শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, এসএসসি ভবন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী। সেখানে ঢুকতে বা বেরোতে পারবে না কেউ। আদালতের নির্দেশ পেয়ে সেদিন মাঝরাতেই সল্টলেকের আচার্য সদনে যায় কেন্দ্রীয় বাহিনী। যদিও তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এরপর গেট টপকে সেখানে ঢোকে কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনার পর এতদিন সিবিআইয়ের নজরদারিতে ছিল এই ডেটারুম। এরপর এসএসসি দফতর আদালতের দ্বারস্থ হয়ে জানায়, আচার্য সদন কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখার কারণে তারা স্বাভাবিক ভাবে কাজ করতে পারছে না। এরপর আদালত নির্দেশ দেয় শুধু ডেটা রুমই ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সেই ডেটা রুম ফের এসএসসি চেয়ারম্যানকে হস্তান্তর করার নির্দেশ দিলেন বিচারপতি। অন্যদিকে এসএসসি কাণ্ডে পৃথক মামলায় এসপি সিনহাকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ১৩ দিনের জেল হেফাজত হয়েছে প্রসন্ন রায়ের।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...