Wednesday, June 17, 2026

‘সুপ্রিম স্বস্তি’ নূপুরের, গ্রেফতারের আর্জি ফেরাল শীর্ষ আদালত

Date:

Share post:

বহিষ্কৃত (Suspended) বিজেপি নেত্রী (BJP Leader) নূপুর শর্মার (Nupur Sharma) গ্রেফতারির (arrest) আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। হজরত মহম্মদকে (prophet Muhammad) নিয়ে নূপুরের মন্তব্যের পর গোটা দেশে বিতর্ক ছড়িয়ে পড়ে। দাবি ওঠে গ্রেফতারের (Arrest)। শীর্ষ আদালত শুক্রবার সাফ জানিয়েছে, আপনার দাবি নিরীহ কিন্তু এর ফলাফল সুদূরপ্রসারী। এদিন কোনও আবেদন শুনতেই চাইল না দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (Justice Uday Umesh Lalit) সাফ জানিয়ে দেন, কোনওরকম নির্দেশ দেওয়ার আগে আদালতকে সমস্ত পরিস্থিতি বিচার-বিবেচনা করতে হয়। আর আমাদের পরামর্শ হল এই মামলা খারিজ করা।

গত জুলাই মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, নূপুর শর্মার বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। গোটা দেশের বিভিন্ন জায়গায় মামলায় দায়ের হয়েছিল নূপুরের বিরুদ্ধে। কিন্তু বিজেপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত আরও জানায়, নূপুরের বিরুদ্ধে ভবিষ্যতেও কোনও মামলা (FIR) দায়ের করা যাবে না। আর তা করলেও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

মাস তিনেক আগে নূপুর শর্মা একটি টিভি অনুষ্ঠানে (TV Show) হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। আর সেই মন্তব্যকে ঘিরেই দেশের নানা প্রান্তে বিক্ষোভ, অশান্তি সৃষ্টি হয়। এরপর তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল (Damage Control) করতে নূপুর শর্মাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি। পাশাপাশি তাঁকে সমর্থনের জন্য নবীন জিন্দালকেও (Nabin Jindal) দল থেকে বের করে দেওয়া হয়। দুজনেরই প্রাথমিক সদস্যপদ বাতিল করে দেওয়া হয়।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...