Wednesday, June 17, 2026

চোট পাওয়া জাদেজার ওপর চটেছন এক বোর্ড কর্তা, টি-২০ বিশ্বকাপে সম্ভবত নেই জাড্ডু

Date:

Share post:

হাঁটুর চোটের জন‍্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। সদ‍্য হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে। সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা। এমনকি  সেই কর্তা এক সংবাদমাধ্যমের কাছে ক্ষোভপ্রকাশও করেছেন জাদেজার চোট পাওয়া ধরন নিয়েও।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, “স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলা করছিল জাদেজা। সেটা অনুশীলনের অংশ ছিল না। কোনও দরকারই ছিল না ওটা করার। দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায়। তাতেই হাঁটুতে লাগে জাদেজার। এতটাই বড় চোট হয়ে গেল যে অস্ত্রোপচার করতে হল।”

সেই কর্তার দাবি, আসন্ন টি-২০ বিশ্বকাপে পাওয়া যাবে না জাদেজাকে। এই নিয়ে তিনি বলেন,”কোচ রাহুল দ্রাবিড় শান্ত রয়েছেন। এটা অবাক করে দিয়েছে আমাকে। এই ঘটনায় দ্রাবিড়ও প্রশ্ন তুলেছিল। শেষ কথা, টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না জাদেজার।”

আরও পড়ুন: শতরানের পর রোহিতের সঙ্গে আড্ডায় মাতলেন বিরাট, শর্মাজির শুদ্ধ হিন্দি শুনে হেসে ফেললেন কোহলি

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...