Wednesday, May 27, 2026

ডুরান্ডে আজ মহামেডানের সামনে কেরল

Date:

Share post:

ইতিমধ্যেই ডুরান্ড কাপ (Durand Cup) থেকে ছিটকে গিয়েছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan), ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)। এই অবস্থায় ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রতিনিধি ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাদা-কালোর প্রতিপক্ষ আইএসএলের দল কেরালা ব্লাস্টার্স। তবে কেরল বিদেশিহীন দ্বিতীয় সারির দল নিয়ে ডুরান্ড খেলছে। তাই দুরন্ত ছন্দে থাকা মহামেডানই ফেভারিট।

এই ম্যাচে নামার আগে চোট আঘাত এবং কার্ড সমস্যায় জর্জরিত কলকাতার অন্যতম প্রধান। ফজলুর রহমান, অভিষেক হালদার-সহ ছয় ফুটবলারকে পাবে না তারা। তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। দিনতিনেক আগেই নাইজেরিয়ান স্ট্রাইকার আবিওলা দাউদা শহরে এসে অনুশীলন শুরু করেছেন। তাঁকে কেরল ম্যাচে পরিবর্ত হিসেবে নামানো হতে পারে। মার্কাস যোশেফদের রাশিয়ান কোচ বলেছেন, ‘‘আমার দলে যোগ্য পরিবর্ত রয়েছে। ম্যাচ জিততে আশা করি সমস্যা হবে না। সমর্থকরা মাঠে আসবেন। গ্যালারিতে ওদের উপস্থিতি, সমর্থন আমাদের ভাল খেলতে উদ্বুদ্ধ করবে।”

সাদা-কালো কোচ আরও বলেন,” কঠিন ম্যাচ হতে চলেছে। চোট ও কার্ড সমস্যার জন্য বাধ্য হয়ে আমাকে দলে কিছু পরিবর্তন করতে হবে। যদিও আমি সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি রয়েছি।”

এদিকে ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট পাওয়া যাবে মেট্রো স্টেশনে।শুক্রবার থেকে স্টেশনে টিকিট বিক্রি শুরু করবে কলকাতা মেট্রো। এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্ক স্ট্রিট এবং সল্টলেক স্টেশনের টিকিট কাউন্টার থেকে ডুরান্ডের শেষ পর্যায়ের ম্যাচগুলির জন্য টিকিট বিক্রি করা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল‍্য ৫০ এবং ১০০ টাকা।

আরও পড়ুন:আফগানিস্তানের বিরুদ্ধে শতরান, কাকে উৎসর্গ করলেন কোহলি?

 

 

 

Related articles

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...