Wednesday, June 17, 2026

“সরকার কথা রেখেছে”, বাগুইআটি জোড়া খু*ন কাণ্ডে মাস্টার-মাইন্ডের ফাঁসি চাইল অতনুর মা

Date:

Share post:

সাত সকালেই হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় বাগুইআটি জোড়া খুন কাণ্ডের মাস্টার-মাইন্ড সতেন্দ্র চৌধুরীকে। সত্যেন্দ্রর গ্রেফতারির খবর মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায়। বাগুইআটিতে দুই কিশোরের বাড়িতেও সেই খবর পৌঁছয়। এরপরই কান্নায় ভেঙে পড়েন নিহত অতনু দে’র মা।

যে সতেন্দ্র তাঁর কোল খালি করেছে, সেই মূল ভিযুক্তের ফাঁসি চাইছেন অতনুর মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমি তো ছেলেটাকে শেষবার চোখের দেখা দেখতেও পাইনি। ওকে যে খুন করলো তার ফাঁসি চাই।”

অন্যদিকে, ছেলের খুনির গ্রেফতারিরর পর কিছুটা যেন মানসিক শান্তি পেলেন অতনুর বাবাও। তিনি বলেন, “সরকার কথা রেখেছে। গ্রেফতার করা হয়েছে আমার ছেলের খুনিকে।ওর ফাঁসি হোক।” শুধু পরিবার নয়, অতনুর প্রতিবেশিরাও ধৃতের ফাঁসির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, বাগুইআটি জোড়া খুন কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। প্রশাসনিক বৈঠকেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। ৭ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। বাগুইআটি থানার আইসিকে ক্লোজ করার পাশাপাশি তদন্তভার দেওয়া হয়েছিল CID. দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হল।

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানের ব্লু-প্রিন্ট তৈরি, “জঙ্গি” আন্দোলনের নেতৃত্বে কোন নেতা কোথায় থাকবেন?

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...