Tuesday, June 16, 2026

২ বছর পর জামিন পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী সরকারের

Date:

Share post:

অবশেষে জামিন (Bail) পেলেন কেরলের সাংবাদিক (Journalist) সিদ্দিক কাপ্পান (Siddique Kappan)। দীর্ঘ দুবছর জেলে কাটানোর পর শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সাংবাদিকের জামিন মঞ্জুর করে। এদিন দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্রত্যেক ব্যক্তিরই মতপ্রকাশের (Freedom of Speech) স্বাধীনতা আছে। এদিন ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিত (Uday Umesh Lalit) বলেন, আগামী ৬ সপ্তাহ দিল্লিতে (Delhi Police) এবং পরে কেরল পুলিশের (Kerala Police) কাছে হাজিরা দিতে হবে কাপ্পানকে।

ইতিমধ্যে সাংবাদিক কাপ্পানের জামিনের বিরোধিতা করে তাঁর বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ আনে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় উত্তরপ্রদেশ সরকার দাবি করে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কাপ্পানের সরাসরি যোগাযোগ রয়েছে। এদিন আদালতে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবীর অভিযোগ, দাঙ্গা উসকে দেওয়ার জন্যই টাকা দেওয়া হয়েছিল কাপ্পানকে। তিনি একজন স্বীকৃত সাংবাদিক নন। একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার এবং বিস্ফোরক ব্যবহার করার চেষ্টা করছিলেন তিনি। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কাপ্পানের সঙ্গে কি পাওয়া গেছে? তাঁর থেকে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। তাঁর থেকে মেলেনি কোনও সরঞ্জামও। গাড়িতে যদি কিছু পাওয়া যায়, সেগুলো প্রচারের জন্য ব্যবহার করা হয়নি।

২০২০ সাল থেকে উত্তরপ্রদেশের জেলে ছিলেন সাংবাদিক। হাথরাসে ১৯ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষ*ণের ঘটনায় রিপোর্ট করতে যাওয়ার পথেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করা হয়। যদিও সাংবাদিক কাপ্পান ইতিমধ্যেই দাবি করেছেন তাঁর সঙ্গে কোনও নিষিদ্ধ সংগঠনের যোগাযোগ নেই।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...