Tuesday, June 16, 2026

গুলাম নবির গলায় ইন্দিরা রাজীব বন্দনা, জম্মু কাশ্মীরের জনসভা থেকে কংগ্রেসকে ধুয়ে দিলেন প্রাক্তনী

Date:

Share post:

কংগ্রেসের (Congress) হাত ছেড়েছেন কয়েকদিন আগেই। একরাশ ক্ষোভ, অভিমান উগরে দিয়েছেন পুরনো দলের বিরুদ্ধে। সম্প্রতি জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) নিজের নতুন দল তৈরির কথা ঘোষণা করেছেন। নাম এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও কোন পথে নতুন দল চলবে সেই নির্দেশিকা (Guidelines) ইতিমধ্যে বাতলে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Gulam Nabi Azad)। সম্প্রতি ফের কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister)। জম্মু কাশ্মীরের ভাদেরওয়াহ-র (Bhaderwah) একটি জনসভায় তিনি বলেন, কংগ্রেস আমার উপর ক্ষেপণাস্ত্র (Missile) ছুঁড়েছে, আমিও পাল্টা একটি ৩০৩ রাইফেল (Rifle) দিয়ে প্রতিশোধ নিলাম এবং তাঁরা ধ্বংস হয়ে গেল। এরপরই তিনি জানান, আমি যদি ব্যালেস্টিক মিসাইল (Ballistic Missile) ব্যবহার করতাম তাহলে তারা অদৃশ্য হয়ে যেত।

বৃহস্পতিবার ভাদেরওয়াহ-র একটি জনসভায় (Public Rally) উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে আরও বলেন, আমি ৫২ বছর ধরে কংগ্রেসের সদস্য ছিলাম। আমি রাজীব গান্ধীকে (Rajib Gandhi) আমার ভাই এবং ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi) আমার নিজের মা বলে মনে করি। আর সেকারণেই আমি তাঁদের বিরুদ্ধে কোনও শব্দ ব্যবহার করব না।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন গুলাম নবি আজাদ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেন। তবে তাঁর নতুন রাজনৈতিক দলের কোনও নাম এখনও চূড়ান্ত করতে পারেননি তিনি। তবে তিনি জানিয়েছিলেন প্রাথমিকভাবে তাঁর দল হবে জম্মু ও কাশ্মীর ভিত্তিক। চলতি বছরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচন (Election) হওয়ার কথা। সেখানেই দলের প্রথম শাখা খোলা হবে বলে জানিয়েছেন বছর তিয়াত্তরের গুলাম নবি আজাদ। পরে দলের জাতীয় সম্ভাবনা যাচাই করবেন বলে জানিয়েছিলেন তিনি।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...