Wednesday, June 17, 2026

পুলিশের অনুমতি ছাড়াই সিজিও কমপ্লেক্স অভিযান বামেদের

Date:

Share post:

গরু পাচার, কয়লা পাচার, নিয়োগ দুর্নীতির মতো একাধিক ঘটনার তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) ও ইডি(ED)। গ্রেফতার করা হয়েছে একাধিক জনকে। গ্রেফতার হওয়া হেভিওয়েট নেতাদের তদন্ত প্রক্রিয়া দ্রুত করার দাবিতে শুক্রবার পথে নামল বামফ্রন্ট(Left Front)। পাশাপাশি যাঁরা-যাঁরা এখনও অধরা তাঁদেরকে দ্রুত গ্রেফতার করার দাবি তোলা হয়েছে। এদিন লেক টাউন ফুট ব্রিজ থেকে দক্ষিণ দমদমের চারটি এরিয়া কমিটির তরফ থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি পৌঁছয় সিজিও কম্পপ্লেক্সে।

এ দিনের মিছিল নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এখন বামপন্থীরাই রাস্তায়। গত দশ-বারো বছর ধরে বামপন্থীরা ছাড়া কারা রয়েছেন রাস্তায়? তৃণমূল আর বিজেপি সরকার একমাত্র বামপন্থীদের ভয় পায়। এখনও ওদের জানা নেই কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া। টের পাবে এবার।” একইসঙ্গে তিনি বলেন, “রাজ্য সরকার এত ভয় পাচ্ছে কেন জানি না। আজকে আমরা সিজিও কম্পপ্লেক্সে যাচ্ছি সিবিআই ইডির কাছে দাবি রাখতে, কিন্তু রাজ্য সরকার কেন এতে ভয় পাচ্ছে?” অবশ্য এদিনের মিছিলের জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বামেদের তরফে।

এদিনের মিছিল থেকে বামেদের তরফ থেকে যে যে দাবি তোলা হয়েছে তা হল, রঙ না দেখে ইডি-সিবিআই এর দুর্নীতির তদন্ত, যাঁরা গ্রেফতার হয়েছেন দ্রুত তাঁদের শাস্তি, নিয়োগ কেলেঙ্কারিতে যাঁরা জড়িত তাঁদের গ্রেফতারি।

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...