Wednesday, April 1, 2026

করিমপুরের বিষয়ে তাহেরের সঙ্গে যোগাযোগ রাখুন, নেত্রীর ধমকের পর লম্বা পোস্ট মহুয়ার

Date:

Share post:

নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার তৃণমূলের (TMC) মেগা সাংগঠনিক কর্মসূচিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) “ধমক” দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra)। মঞ্চে বক্তৃতা করার সময় নেত্রীর নজর পড়ে মহুয়ার দিকে। তখনই তিনি বলেন, “করিমপুর আর মহুয়ার জায়গা নয়। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার লোকসভা নিয়ে থাকো।”

আর নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের “ধমক” খাওয়ার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের কথা জানালেন মহুয়া মৈত্র। নেত্রীর কথামতো করিমপুরের বিষয়ে ব্যাপারে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েও মহুয়া ওই পোস্টে লিখেছেন, এখন থেকে তিনি কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতেই বেশি সময় দেবেন। তাই করিমপুরের উন্নয়নমূলক প্রকল্প সংক্রান্ত কোনও বিষয়ে প্রয়োজনে মানুষ যেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের সঙ্গে যোগাযোগ করেন। একেবারে শেষে মহুয়া লিখেছেন, তিনি করিমপুরের ভোটার এবং বাসিন্দা হিসেবে করিমপুরেই থাকবেন।

প্রসঙ্গত, নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরের গণ্ডি ছাড়িয়ে মহুয়া করিমপুরের বিষয়েও হস্তক্ষেপ করে থাকেন বলে আগেও বহুবার এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল। করিমপুর ভৌগোলিক ভাবে নদিয়া জেলার মধ্যে হলেও লোকসভার নিরিখে তা মুর্শিদাবাদ কেন্দ্রের অন্তর্ভুক্ত। একটা সময়ে এই করিমপুরেরই বিধায়ক ছিলেন মহুয়া। পরবর্তীতে তিনি করিমপুর বিধানসভা ছেড়ে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জিতে লোকসভায় যান।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিধায়ক থাকাকালীন তিনি করিমপুরের জন্য কী কী করেছেন বা কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পরেও কীভাবে এবং কতভাবে করিমপুরের কল্যাণে কাজ করেছেন মহুয়া তাঁর পোস্টে তারও ফিরিস্তি দিয়েছেন। তবে এখন থেকে দলনেত্রীর নির্দেশই পালন করবেন তিনি।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...