Wednesday, June 17, 2026

ফাঁকা রয়েছে বহু আসন, ফের খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, নির্দেশ সরকারের

Date:

Share post:

নির্ধারিত সময়সীমা পেরোনর পরেও রাজ্যের একাধিক কলেজে আসন ফাঁকা থাকায় রাজ্যের উচ্চ শিক্ষা দফতর আরও একদফায় ভর্তি পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি নির্দেশিকাতে বলা হয়েছে ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চাইলে স্নাতক স্তরে ভর্তির পোর্টাল খুলতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চালানো যাবে ভর্তি প্রক্রিয়া। ওই নির্দেশিকায় সাফ লেখা হয়েছে, রাজ্যের শিক্ষা দফতরের তথ্যে দেখা যাচ্ছে, রাজ্যে স্নাতক স্তরে একাধিক প্রতিষ্ঠানের বহু আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে৷ আর সে কারণেই পুনরায় ভর্তি প্রক্রিয়া চালু করা নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগের নির্দেশিকা মোতাবেক নতুন শিক্ষাবর্ষে স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর থেকে। সেখানে এবার পুনরায় ফাঁকা আসনে ভর্তি প্রক্রিয়া শুরু হলে ক্লাস শুরু হতে বেশ খানিকটা দেরি হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বর্তমানে ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। ১৫ তারিখ পর্যন্ত করা যাবে আবেদন। ২১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ভর্তি প্রক্রিয়া। এরপরেই নতুন শিক্ষাবর্ষে ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। স্নাতকের পর এবার স্নাতকোত্তরের ভর্তির ক্ষেত্রে একই চিত্র দেখতে পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার।

আরও পড়ুন- শুনানি শেষ ডিএ মামলার, রায় শোনার অপেক্ষায় সরকারি কর্মীরা


Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...