Saturday, April 4, 2026

একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ

Date:

Share post:

একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার (Australia)একদিনের ও টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। শনিবার এমনটাই নিজেই জানালেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের পরে আর অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলবেন না তিনি। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-২০ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ।

অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ফিঞ্চ বলেন, “বেশ কিছু ভাল মুহূর্তের সাক্ষী থেকেছি। দুর্দান্ত একটা দলের অংশ হতে পেরে গর্বিত। এবার সময় এসেছে নতুন একজন নেতার। যার নেতৃত্বে সামনের বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভাল ফল করতে পারবে। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার টি-২০ দিকেই সম্পূর্ণ নজর দিতে চান ফিঞ্চ। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ফিঞ্চের নেতৃত্বেই ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৪টি ম্যাচে ৫৪০১ রান করেছেন ফিঞ্চ। গড় ৩৯.৪২। ১৭টি শতরান রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে শতরানের তালিকায় রিকি পন্টিং (২৯), ডেভিড ওয়ার্নার (১৮) ও মার্ক ওয়ের (১৮) পরেই রয়েছেন তিনি।

আরও পড়ুন:শতরানের পরই পাক-ভক্তকে বিশেষ উপহার বিরাটের

 

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...