Saturday, April 4, 2026

আনিস খানের ভাইয়ের উপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে সলমান

Date:

Share post:

নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) ভাই সলমন খানের (Salman Khan) উপর হামলার অভিযোগ। শুক্রবার রাতেই আচমকা আক্রান্ত হন তিনি। হাওড়ার আমতার (Amta) সারদা খাঁ পাড়ায় নিজের বাড়িতেই তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ। ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে বলছেন পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে (Uluberia Hospital) সলমনকে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত সলমন খানের পরিবার সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ শুক্রবার মাঝ রাতে আনুমানিক ১.১৫ মিনিট নাগাদ নিজের বাড়িতেই বেশ কিছু দুষ্কৃতীরা সলমনকে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত সলমান সেখানেই লুটিয়ে পড়েন।ঘটনার সময় বাথরুমে ছিলেন সলমনের স্ত্রী হোসেনারা খাতুন (Hosenara Khatun) । তিনি জানান, আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখেন তাঁর স্বামী অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এরপর তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আমতা গ্রামীণ হাসপাতাল ও পরে উলুবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সলমনকে। সূত্রের খবর, সলমনের মাথায় গভীর ক্ষত হয়েছে। হাত ও দেহের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন তিনি। প্রাথমিকভাবে তাঁর মাথায় স্ক্যান করা হয়েছে এবং রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা করছেন উলুবেরিয়া হাসপাতালের ডাক্তাররা।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...