Tuesday, June 23, 2026

কল সেন্টারের চাকরি থেকে কোটি কোটি টাকার মালিক ! আমির খানের কীর্তিতে অবাক ইডি

Date:

Share post:

গার্ডেনরিচ কাণ্ডে আমির খানের বাড়িতে কোটি কোটি টাকা এল কী করে, তার উত্তর খুঁজতে গিয়ে ইডি বেশ কিছু নয়া তথ্য পেয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আমির কল সেন্টারে থাকাকালীনই অ্যাপস তৈরি করেছিল।তার আগে সে চাকরি করতেন কল সেন্টারে। তখনই অ্যাপস তৈরির আইডিয়া মাথায় আসে তার। আমির কল সেন্টারে কাজ করার পর নিজেই কল সেন্টার খোলেন।

কল সেন্টারের পাশাপাশি ২০১৯  সালে গেম অ্যাপস চালু করে।এরি পাশাপাশি ইডির নজর এবার ফেডারল ব্যাঙ্কের রাজারহাট শাখার অ্যাকাউন্টে। তবে এই অ্যাকাউন্ট ছাড়াও আরও কোথায় কোথায় অ্যাপস গেমের টাকা জমা হত, সেই তথ্য জানতে চায় ইডি।রাজারহাটে অ্যাকাউন্টে জমা পড়ত অ্যাপস গেমের টাকা। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামে ছিল, সেই তথ্য জানতে চাওয়া হয়েছে ব্যাঙ্কের থেকে।ইডির নজর আমিরের বিদেশ যাত্রাতেও। টাকা পাচারের জন্য কি ঘনঘন বিদেশ যেত সে ? ইডি জানতে পেরেছে, একাধিকবার বিদেশ যাত্রা করেছিল আমির। অভিবাসন দফতর থেকে সেই তথ্যও চেয়েছে ইডি।এমনকি তার দুবাইতে যাওয়ার লিংক পাওয়া গিয়েছে। আমিরের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর তথ্য খতিয়ে দেখছে ইডি।

যদিও আমির বেপাত্তা।জানা গিয়েছে, পার্কস্ট্রিট থানায় ২০২১ সালে তার নামে অভিযোগ দায়ের হয়।আমির খানের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ইডি। 420, 406, 409, 468., 469, 471,34  ধারায় মামলা রুজু হয়েছে। আমিরেরল বাড়িতে পাওয়া বিপুল টাকার উৎস  শুধুই মোবাইল অ্যাপস গেম নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্র? তা খতিয়ে দেখছে ইডি।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...