Monday, April 6, 2026

বিশ্বকর্মাপুজোর নামে তোলাবাজির অভিযোগ হুগলির তিন মহকুমায়, কড়া প্রশাসন

Date:

Share post:

বিশ্বকর্মাপুজোর নামে বিল বা কার্ড ছাপিয়ে তোলাবাজির অভিযোগ উঠল আরামবাগ (Arambag)-সহ হুগলির (Hoogly) বিভিন্ন মহকুমার দমকল কেন্দ্রের বিরুদ্ধে। আরামবাগ ফায়ার স্টেশন রিক্রিয়েশন ক্লাবের নামে বিল ছাপিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। প্রতি বছরই বিশ্বকর্মা পুজো হয় আরামবাগ দমকল কেন্দ্রে। তার খরচ তুলতেই আরামবাগে নার্সিংহোম, হিমঘর, ইটভাটা, হোটেল, রাইসমিল, প্যাথলোজি, মদের দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ীর কাছ কয়েক লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আরামবাগ দমকল কেন্দ্রের বিরুদ্ধে।

আরও পড়ুন:মদের আসরে বচসা! গঙ্গার চরে যুবককে পুঁতে দিল বন্ধুরা

কারও কাছে ২ হাজার, কারও কাছে ৩ হাজার, ৫ হাজার টাকা চাঁদা বাবদ জোর করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের অভিযোগ, রীতিমতো হুমকি দিয়ে এই চাঁদা নেওয়া হচ্ছে। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদমাধ্যমকেও রীতিমতো ধমক দিচ্ছেন দমকলের আধিকারিকদের একাংশ।

হুগলির দুর্গাপুর হাইওয়ে বা দিল্লিরোডের পাশে যে সমস্ত কল কারখানা, পেট্রোল পাম্প, হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে, সেখানকার মালিকরা জানান, গতবারের থেকে এবারে চাঁদার হারটা অনেকটাই বেশি। চাঁদার জুলুম বা তোলাবাজি করা চলবে না বলে জানিয়েছেন হুগলির জেলার গ্রামীণ পুলিশের ও চন্দননগর কমিশনারেটের আধিকারিক। নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...