Wednesday, June 17, 2026

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক-ভুবিদের নিয়ে ধোঁয়াশা রাখল বিসিসিআই

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) দলে সুযোগ পেলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা নিয়ে  হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং-দের নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে এই দু’টি সিরিজ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ পাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই দুই সিরিজ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রয়েছেন হার্দিক ও ভুবনেশ্বর। অপরদিকে অর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে সেই সিরিজে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে রয়েছেন অর্শদীপ। সেখানে আবার অর্শদীপ থাকলেও দলে নেই হার্দিক ও ভুবনেশ্বর।

এই নিয়ে এদিন বোর্ডের তরফ থেকে বলা হয়, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন হার্দিক, ভুবনেশ্বর ও অর্শদীপকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হবে। সেখানে দেখা হবে তাঁরা কতটা ফিট রয়েছেন। ”

একনজরে ভারতীয় দল:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, মহম্মদ শামি ও দীপক চাহার, যশপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, হর্ষল পটেল ও দীপক চাহার।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা ভারতের, চোট সারিয়ে দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ-হর্ষল প‍্যাটেল

 

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...