Wednesday, June 17, 2026

টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা ভারতের, চোট সারিয়ে দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ-হর্ষল প‍্যাটেল

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) জন‍্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রথম ১৫ জনের দলে রাখা হল না মহম্মদ শামিকে। তবে তাঁকে রাখা হয়েছে রিজার্ভ দলে।চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেল। জায়গা হল না সঞ্জু স্যামসনের। টি-২০ বিশ্বকাপের জন্য উইকেটে পিছনে ঋষভ পন্থের উপরেই আস্থা রাখল ভারত। দলে দীনেশ কার্তিক। দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ডেপুটি কে এল রাহুল।

চোট থাকায় দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার হিসাবে দলে নেওয়া হয়েছে দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, এবং অক্ষর প‍্যাটেল। দলে চার ব‍্যাটার। টি-২০ বিশ্বকাপে দলে রিজার্ভে রাখা হয়েছে মহম্মদ শামি, শ্রেয়স আইয়র, রবি বিষ্ণোই এবং দীপক চাহারকে।

একনজরে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প‍্যাটেল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প‍্যাটেল এবং অর্শদীপ সিং।

রিজার্ভ দল: মহম্মদ শামি, শ্রেয়স আইয়র, রবি বিষ্ণোই এবং দীপক চাহার।

আরও পড়ুন:দেশবাসীকে এশিয়া কাপ উৎসর্গ ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষর

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...