Wednesday, June 17, 2026

দেশবাসীকে এশিয়া কাপ উৎসর্গ ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষর

Date:

Share post:

দেশের আর্থিক-রাজনৈতিক অবস্থা সঙ্কটে। ফিরে আসার লড়াই প্রতিনিয়ত করেছে শ্রীলঙ্কাবাসী (Srilanka)। আর রবিবার এশিয়া কাপে (Asia Cup) সেই লড়াইয়ে কিছুট অক্সিজেন ফিরে পেলেন লঙ্কানবাসীরা। আর তাই এশিয়া কাপ হাতে তুলে দেশবাসীকে উৎসর্গ ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষ।

ম্যাচের পর ভানুকা রাজাপক্ষ বলেন, “গোটা দেশকে এই ট্রফি উৎসর্গ করছি। অনেক দিন ধরে ওঁরা অপেক্ষা করছিলেন। দু’দশক আগেও ক্রিকেটবিশ্বে আমরা শাসন করতাম। আমাদের আগ্রাসন যে আবার ফিরে এসেছে, সেটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল। বিশ্বকাপের আগে এই ছন্দই ধরে রাখতে চাই আমরা। দেশে যে সঙ্কট চলছে, তাতে সবার কাছেই এটা একটা কঠিন সময়। তার মধ্যেও যে কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি, সেটা ভেবে গর্বিত। ”

 

২০২২ এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি কারণে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরে যায় দুবাইতে। তাই তো এশিয়া কাপ হাতে নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দাসন শনাকা তাদের ওপর আস্থা রাখতে বললেন দেশবাসীকে। তিনি বলেন, “আমাদের ক্রিকেটারদের উপর আস্থা রাখুন। অনেক খারাপ জিনিস আশেপাশে ঘটে চলেছে। ক্রিকেটার হিসাবে আমরা জীবন উপভোগ করতে চাই। ক্রিকেটারদেরও ব্যক্তিগত জীবন রয়েছে। আমাদের উপর ভরসা রাখাটাই আসল। অধিনায়ক হিসেবে, আমি ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন:জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি

Related articles

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...