Thursday, June 18, 2026

আমার নাম করে কেউ প্রভাবশালী হবে, বরদাস্ত করব না: কড়া হুঁশিয়ারি শোভনদেবের

Date:

Share post:

সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। তার আগে তৃণমূলের(TMC) মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পারিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়(Sohan Dev Chatterjee)। করা সুরে তিনি জানিয়ে দিলেন, “আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পত্তি বাড়াক তা আমি চাই না। একই সঙ্গে জনতাকে তার প্রশ্ন, আমাদের ভোট দেবেন আর খেয়াল রাখবেন না আমি কেমন আছি?” শোভন দেবের বক্তব্যের ভিডিও সোমবার ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

খড়দহের মহিষপোতা এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পত্তি বাড়াক, তা আমি চাই না। আমার নাম করে কেউ প্রভাবশালী হবে, তা বরদাস্ত করব না।’ শোভন বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছেন, নির্বাচনে জয়ী করেছেন। আপনারা আমার জীবনযাত্রার ওপর নজুর রাখুন। আমি কেমন আছি, সেটা খেয়াল রাখুন।’ শোভন আরও বলেন, ‘যার কিছু ছিল না, সে হঠাৎ করে সম্পত্তির মালিক হয়ে গেল। একজন বাসের কনডাক্টর, সে ৫০ বিঘার মালিক হয়ে গেল। এ কখনও সম্ভব হয়? কোথা থেকে হয়, কে দিচ্ছে টাকা?’

এ পাশাপাশি স্বপন দেব কে বলতে শোনা যায়, “আমি চাইনা আমার গায়ে কেউ কালো দাগ ছিটিয়ে দিক। এত বছর আছি আমার অনেক বয়স হয়েছে। মাথা উঁচু করে আছি। আমার বাবা আমাকে বিধায়ক মন্ত্রী করেননি। আমার দল করেছে, মানুষ করেছে।”

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...