Monday, April 6, 2026

লক্ষ্য কর্মসংস্থান: আজ ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লক্ষ্য আগামী দিনের কর্ম সংস্থান। এবার ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মসূচির মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে সব যুবক-যুবতীকে, তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, প্রযুক্তিগতভাবে স্কিল ট্রেনিং নিয়েছেন এমন ১০ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হবে। তবে শুধু কলকাতা নয় রাজ্যের আরও দু-তিনটি জায়গায় এই ধরনের কর্মসূচি হবে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পর এই কর্মসূচি আয়োজিত হবে উত্তরবঙ্গে। এরপর দক্ষিণবঙ্গে আরও দু’টি কর্মসূচি আয়োজিত হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সময় পাওয়া গেলে ওই কর্মসূচিগুলির দিন ঘোষণা করা হবে।

আরও পড়ুন-হার না মানা লড়াই মহিলার, হুইলচেয়ারে করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাবার

আজকের এই অনুষ্ঠান শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রওনা দেবেন চার দিনের জেলা সফরে। ১২-১৫ সেপ্টেম্বর দুই মেদিনীপুর জেলা সফরে যাবেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...