Friday, March 20, 2026

দলিত নাবালিকাকে গণধ*র্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা, যোগী রাজ্য থেকে ধৃত ২

Date:

Share post:

দলিত নাবালিকাকে গণধ*র্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা। নৃশংস এই ঘটনায় গ্রেফতার(Arrest) করা হয়েছে উত্তরপ্রদেশের ২ যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttarpradesh) পিলিভিট জেলায় ওই দলিত নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে দুই যুবক। তারপর খুনের উদ্দেশ্যে গায়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে লখনউয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা।

জানা গিয়েছে, গত ৭ সেপ্টেম্বর ঘটে এই নৃশংস ঘটনা। সেদিন থেকে হাসপাতালে অচৈতন্য অবস্থায় ভর্তি ছিল ওই দলিত নাবালিকা। তিন দিন অচৈতন্য অবস্থায় থাকার পর শনিবার জ্ঞান ফিরতে গোটা ঘটনার কথা পরিবারকে জানায় বছর ১৭র নির্যাতিতা। পুলিশকে দেওয়া বয়ানে নাবালিকার দাবি ঘটনার দিন বাড়িতে একাই ছিল সে। সেই সময় ২ যুবক বাড়ি ঢুকে তাকে গণধর্ষণ করে এবং গায়ে আগুন ধরিয়ে খুনের চেষ্টা করে। এই ঘটনার পর বাড়ি ফিরে জ্বলন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে তার বাবা। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মেয়েটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। তিন দিন অজ্ঞান হয়ে থাকার পর শনিবার জ্ঞান ফিরতেই নাবালিকার বয়ানে প্রকাশ্যে আসে গণধ*র্ষণের বিষয়টি। মেয়েটির বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুই যুবককে তাদের বিরুদ্ধে ধর্ষণ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, যোগীরাজ্য উত্তর প্রদেশে নারী নির্যাতনের ঘটনা এই প্রথমবার নয়। বারবার নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছে উত্তর প্রদেশ। এর আগে হাতরস, লখিমপুরখেরি গণধর্ষণ কান্ড তার উদাহরণ। ফের একই ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের পিলিভিট জেলায়।

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...