Monday, April 6, 2026

বিরাট কোহলিকে টপকে গেলেন মহম্মদ রিজওয়ান

Date:

Share post:

বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে গেলেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। এশিয়া কাপে (Asia Cup) সর্বাধিক রানের তালিকা শীর্ষে পাকিস্তানের উইকেটরক্ষক ব‍্যাটার। দ্বিতীয়তে ভারতের বিরাট কোহলি। সদ‍্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে একটি শতরান এবং দু’টি অর্ধশতরান-সহ বিরাটের সংগ্রহ ২৭৬ রান।ওপরদিকে রিজওয়ানের সংগ্রহ ২৮১।

সদ‍‍্য সমাপ্ত এশিয়া কাপে রিজওয়ান ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে করেন ৪৩ রান,পরের দু’টি ম্যাচে অর্ধশতরান করেন। এবং ফাইনালে ৫৫ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক। ছ’টি ম্যাচ খেলে ২৮১ রান করা রিজওয়ান। এই টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান করেন। তাঁর গড় ৫৬.২০। স্ট্রাইক রেট ১১৭.৫৭। অপরদিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন বিরাট। হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান করেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে যদিও কোনও রান পাননি তিনি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১২২ রান করেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান আসে কোহলির। এশিয়া কাপে কোহলির রান থামে ২৭৬-এ।

সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তিনি পাঁচ ম্যাচে করেছেন ১৯৬ রান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষ ছ’ম্যাচে ১৯১ রান করেন। তিনি শেষ করলেন চতুর্থ স্থানে।

আরও পড়ুন:ফাইনালে হেরে লঙ্কানদের প্রশংসায় বাবর আজম

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...