Thursday, May 28, 2026

পোলিও আতঙ্ক নিউ ইয়র্কে! গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলতেই জারি জরুরি অবস্থা

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রে (United States) ফিরল পোলিও মহামারি (Polio Epidemic)। ইতিমধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ (Group Transmission)। আর সেকারণেই জরুরি অবস্থা (State of Emergency) জারি হয়েছে নিউ ইয়র্কে (New York)। পরিস্থিতি সামাল দিতে ফের ব্যাপক হারে টিকাকরণের (Vaccination) কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। জোর দেওয়া হচ্ছে ওরাল ভ্যাকসিনেশনে (Oral Vaccination)। চলতি বছরের জুলাই মাসেই নিউ ইয়র্কে মিলেছিল পোলিও ভাইরাস (Polio Virus)। সেই ঘটনার দেড় মাস কাটতে না কাটতেই নিউ ইয়র্কে জারি হল জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি যে উদ্বেগজনক, তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল (Kathy Hochul)। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্ক শহর এবং আশপাশের চারটি এলাকার নর্দমা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে পোলিও ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

গত জুলাই মাসে নিউ ইয়র্কে পোলিও ভাইরাসের হদিশ মিলতেই নড়েচড়ে বসে মার্কিন স্বাস্থ্য দফতর (US Health Department)। রাজ্যের একাধিক শহর থেকে শুরু হয় নমুনা সংগ্রহের (Sample Collection) কাজ। সেই রিপোর্ট হাতে আসতেই চক্ষু চড়কগাছ মার্কিন স্বাস্থ্য আধিকারিকদের। নিউ ইয়র্কের একাধিক এলাকায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বা সিডিসির (CDC) দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৯৩ শতাংশ শিশু কমপক্ষে তিন ডোজ পোলিও টিকা নিয়েছে। তারপরও অনেক এলাকা টিকা কর্মসূচিতে পিছিয়ে রয়েছে।

নিউ ইয়র্কের প্রশাসনিক কর্মকর্তাদের মতে, রাজ্যের বেশকিছু জায়গায় টিকা নেওয়ার মাত্রা খুবই কম। ফলে জরুরী অবস্থা জারির প্রধান উদ্দেশ্য টিকাদানের প্রক্রিয়াকে আরও জোরদার করা। এর আগে ২০১৩ সালে নিউ ইয়র্কেই পোলিও আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। তবে ভাইরাস যে তাঁর শরীরে খুব একটা ক্ষতি করতে পেরেছে, তা নয়। হাসপাতালে ভর্তি হলেও ওই ব্যক্তি পঙ্গু হয়ে যাননি। মার্কিন চিকিৎসকদের একাংশের ধারণা, পোলিও ভাইরাস বাইরে থেকে এসেছে আমেরিকায়। তবে বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারা।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...