Tuesday, April 7, 2026

নবান্ন অভিযানে গুণ্ডামি বিজেপির, পুলিশের গাড়িতে বোমা-অগ্নি সংযোগ

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই তুঙ্গে উত্তেজনার পারদ। অশান্তি ও হিংসার আঁচ করতে পেরে অনেক আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশ-প্রশাসন। সকাল থেকেই শুরু হয়ে যায় যান নিয়ন্ত্রণ। নবান্ন অভিযান রোখার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয় প্রশাসন। দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়।

এরই মধ্যে নবান্ন অভিযানে পুলিশি বাধা পেয়ে লালবাজারের সামনে হাঙ্গামা শুরু করে উন্মত্ত বিজেপি সমর্থকরা।
কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সামনে পুলিশের সঙ্গে নবান্ন অভিযানে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত বিজেপি সমর্থকরা। লালবাজারের সামনে এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই পুলিশকে বোমা মারার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...