Saturday, April 4, 2026

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

Date:

Share post:

প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্যে অংশ নিতে তিন দিনের সফলে ইংল্যান্ড যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ভারত সরকারের (Governmet of India) প্রতিনিধি হিসাবে প্রয়াত রানির শেষকৃত্যে উপস্থিত থাকবেন তিনি বলেই, বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানান হয়েছে। এই উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

ব্রিটেনের সিংহাসনে টানা সাত দশক রাজত্ব করার পর প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আমলে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয় ৷ কমনওয়েলথের আওতাভুক্ত দেশের মানুষের উন্নয়নে রানি দ্বিতীয় এলিজাবেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একটি বিবৃতিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রধানমন্ত্রী মোদি শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। কফিন বন্দি রানিকে দেখে চোখের জল ধরে রাখতে পারেন নি রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা মানুষ। স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ লন্ডন পৌঁছয় কফিন। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে ৬.৩০ মিনিট পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। ব্রিটিশ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর যাবতীয় রীতি মেনেই প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞীকে অন্তিম শয্যায় শায়িত করা হবে ৷ উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলে শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তারপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে। উপস্থিত থাকছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...