Tuesday, June 23, 2026

গুজরাট উপকূলে গ্রেফতার ৬ পাক নাগরিক, উদ্ধার ২০০ কোটির মাদক

Date:

Share post:

উপকূলে ২০০ কোটি টাকার মাদক (Drugs) সহ ৬ পাকিস্তানি নাগরিককে (Pakistani Citizens) যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest) করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী (Indian Coast Guard) ও গুজরাট এটিএস (Gujrat ATS)। পাকিস্তানি বোট আল তাইয়াসা থেকে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়। প্রায় ২০০ কোটি টাকার মাদক ভারতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। আর সেকারণেই মাছ ধরার বোট নিয়ে পাকিস্তানিরা বুধবার সকালে গুজরাট হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা। পরে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে উপকূল রক্ষা বাহিনী।

এদিন গুজরাটের কচ্ছ জেলার (Kutch District) জাখাউ বন্দরের (Jakhau Harbour) কাছে মাদক বহনকারী মাছ ধরার বোটটিকে মাঝ সমুদ্রে আটক করা হয়। পরে যৌথ বিবৃতিতে জানানো হয়, হেরোইন (Heroin) গুজরাট উপকূল থেকে সড়ক পথে পাঞ্জাবে (Punjab) পাঠানোর পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া মাদকের অধিকাংশই হেরোইন। গোপন সূত্রে খবর পেয়েই আমরা পাকিস্তান থেকে আসা বোটটিকে আটক করি এবং ৪০ কেজি হেরোইন সহ ৬ পাকিস্তানি নাগরিককে পাকড়াও করি। আন্তর্জাতিক বাজারে যার বাজার মূল্য কমপক্ষে ২০০ কোটি টাকা।

তবে এই প্রথমবার নয়, এর আগেও রাজ্য এটিএস এবং কোস্টগার্ড মাদক চোরাচালানের প্রচেষ্টা বানচাল করে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ বিদেশী নাগরিকদের পাকড়াও করে। গত জুন মাসেও একইরকমভাবে ৭ পাক নাগরিক সহ একটি বোট আটক করা হয়েছিল।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...