Tuesday, June 23, 2026

গোয়ায় কংগ্রেস শিবিরে ভাঙন, হাত ছেড়ে পদ্মে ৮ বিধায়ক

Date:

Share post:

কাজে এলো না কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধির বার্তা। গোয়ায় (Goa) হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন ৮ বিধায়ক। বুধবার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ও গোয়ার স্পিকারের সঙ্গে বৈঠকের পরে বিজেপিতে (BJP) যোগ দিলেন তাঁরা।

মাস দুয়েক আগেও কংগ্রেস (Congress) বিধায়কদের শিবির বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। জল্পনা ছিল, আট কংগ্রেস বিধায়ককে (MLA) দলে যোগদান করানোর চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিশেষ দূত পাঠিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে কথা বলেন। সাময়িকভাবে দলবদলে ইতি টানেন গোয়ার কং বিধায়করা। কিন্তু দলের রাশ আলগা হলে কী হয়, তার প্রমাণ পদে পদ মিলছে শতাব্দী প্রাচীন দলের ক্ষেত্রে। রাহুল গান্ধীর উদ্যোগে কংগ্রেস ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সেই সময়ই দল ছেড়ে বিজেপিতে গেলে কংগ্রেসের ৮ বিধায়ক। গোয়া বিধানসভায় ৪০ আসনের মধ্যে ২০টি বিজেপির দখলে। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১জন। এই পরিস্থিতিতে ৮ জন বিধায়ক বিজেপিতে চলে যাওয়া কংগ্রেসের পক্ষে চাপের।

দুমাস আগে সোনিয়ার দূতের সঙ্গে বৈঠকের পরে গোয়ার বিক্ষুব্ধ নেতা মাইকেল লোবো আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন না তিনি। কিন্তু এরপরেই সুর বদল। সস্ত্রীক বিজেপিতে যোগ দিয়েছেন লোবা।

রাজনৈতিক মহলের মতে, ফের ঘোড়া কেনাবেচায় নেমেছে গেরুয়া শিবির। গণতান্ত্রিকভাবে নয়, টাকা ছড়িয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে চাইছে বিজেপি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...