Monday, April 6, 2026

সুপ্রিম নির্দেশ, ২০২৫ সাল পর্যন্ত বোর্ড সভাপতি থাকতে পারবেন সৌরভ- জয় শাহ

Date:

Share post:

বিসিসিআই সভাপতি পদে মেয়াদ বাড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সেই সঙ্গে সচিব পদে মেয়াদ বেড়েছে জয় শারও। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে সভাপতি ও সচিব পদের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৬ বছর পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, বুধবার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশের শীর্ষ আদালত। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ অনুযায়ী ৬ বছর বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন তিনি। অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি পদে থাকছেন মহারাজ।

বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে তাঁকে। সৌরভ ২০১৫ সালে বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালেই বোর্ডের প্রেসিডেন্ট হন সৌরভ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বোর্ডের দায়িত্বে ছ’বছর থাকতে পারবেন তিনি। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন মহারাজ।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...