Tuesday, June 23, 2026

হার নিশ্চিত! প্রধানমন্ত্রী পদ ছাড়লেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন

Date:

Share post:

সুইডেনের সাধারণ নির্বাচনে (Sweden General Election) বেশ খানিকটা এগিয়ে রয়েছে রক্ষণশীল দলের জোট (Sweden Conservative Parties)। আর সেকারণেই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নিজের পরাজয় নিশ্চিত ভেবেই পদ ছাড়লেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন (Prime Minister Magdalena Anderson)। গত রবিবারই সুইডেনে সাধারণ নির্বাচন (General Election) হয়। সেই নির্বাচনেই খারাপ ফলাফলের আঁচ পেতেই পদ ছাড়লেন অ্যান্ডারসন। মাগডালেনা অ্যান্ডারসনের জায়গায় নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মডারেট পার্টির নেতা (Moderate Party) উলফ ক্রিস্টারসন (Ulf Kristerson)।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মাগডালেনা জানান, “সংসদে রক্ষণশীল দল আমাদের থেকে এক বা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে থাকবে রক্ষণশীলরাই। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।“ এদিকে বুধবার পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে দেখা যাচ্ছে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে ১৭৬টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে ১৭৩টি আসনে জয় পেতে পারে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থীরা।

গত বছরের নভেম্বর সুইডেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মাগডালেনা অ্যান্ডারসন। ৫৪ বছর বয়সী মাগডালেনা অ্যান্ডারসনই দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটস (Social Democrats) দীর্ঘ ৮ বছর ধরে দেশটিতে ক্ষমতায় রয়েছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...