Tuesday, June 23, 2026

এবার পুরুলিয়াতে নতুন বিমানবন্দর: ঘোষণা মুখ্যমন্ত্রীর, কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Date:

Share post:

রাজ্যে আরও নতুন বিমানবন্দর। বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেডিয়ামে টাটা মেটালিক্স সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরুলিয়াতে এবার নতুন বিমানবন্দর (Airport) করা হবে। ইতিমধ্যেই বাংলায় তিনটি বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রথমটি বালুরঘাটে। দ্বিতীয় কোচবিহারে। আর তৃতীয়টি মালদহে। তবে, কেন্দ্রের অসহযোগিতায় ক্ষুব্ধ মুখ্য়মন্ত্রী।

কোচবিহারে বিমানবন্দরের কাজ অনেকটা হয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার এই বিমানবন্দরটিকে আরও বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছে, যাতে বড় বিমান ওঠানাম করতে পারে। কিন্তু এই বিমানবন্দর তৈরির ক্ষেত্রে, কেন্দ্র সরকার অনুমতি দিচ্ছে না বলে খড়্গপুরের সভা থেকে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো অসন্তোষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “এই তিনটি বিমানবন্দরের জমি রেডি করে রেখে দিয়েছি। কিন্তু কেন্দ্র সরকার অনুমতিই দিচ্ছে না।” এছাড়াও অন্ডাল বিমানবন্দর আন্তর্জাতিক মানের হবে বলে, এদিন ঘোষণা করেন মমতা।

ইতিমধ্যেই রাজ্য সরকার বাংলায় ২৬টি হেলিপ্যাড (Helipad) তৈরি করেছে। দিঘা ও গঙ্গাসাগরের মতো জায়গায় হেলিপ্যাড আছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...