Tuesday, June 9, 2026

ফের বাংলায় টাটার বিনিয়োগ, খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের বাংলায় টাটার বিনিয়োগ। বৃহস্পতিবার, খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে ৬০০ কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী। এদিন কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে।

ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য সিঙ্গুরে জমি নিয়েছিল টাটা সংস্থা। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন মমতা। দাবি আদায়ে দীর্ঘদিন অনশন করেন তৃণমূল নেত্রী। শেষ পর্যন্ত কারখানা কাজ মাঝ পথে বন্ধ রেখে ছেড়ে চলে যায় টাটা গোষ্ঠী।

এই ঘটনার পরেও অবশ্য রাজ্যে তাদের যে কারখানাগুলি রয়েছে, সেখানে কাজ চালিয়ে গিয়েছে। বিনিয়োগ করেছে বাংলায়। খড়্গপুরে তাদের কারখানা রয়েছে। এবার সেখানেই বড় বিনিয়োগ করল তারা। মুখ্যমন্ত্রী জানান, ৬০০ কোটি টাকা বিনিযোগ করছে তারা। সেখানে অনেকের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি, ওই কারখানায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ৫০০ তরুণীকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইচ্ছুকদের জেলা শাসককে ইমেল করার পরামর্শ দেন মমতা।

টাটাদের কোম্পানিতে মহিলাদের কর্ম সংস্থানের হার যথেষ্ট। মমতা নিজেও সবসময় মেয়েদের কর্মসংস্থান জোর দেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দেন মমতা। বিভিন্ন সংস্থা রাজ্যে বিনিযোগ করছে। এদিনের অনুষ্ঠান থেকেও তিনি বলেন, বাংলা কৃষিতে একনম্বর বাংলা। এবার শিল্পতেও রাজ্যে সেরা হবে।

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...