Tuesday, April 7, 2026

দল গড়েও ডিগবাজি অমরিন্দরের, সোমবারই বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের ক্যাপ্টেন

Date:

Share post:

অবশেষে সব জল্পনা সত্যি করেই বিজেপিতে (BJP) যোগদান করতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। আগামী সপ্তাহের দ্বিতীয়দিন অর্থাৎ সোমবারই গেরুয়া শিবিরে নিজের নাম লেখাতে চলেছেন অমরিন্দর। সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন তিনি। পাশাপাশি ক্যাপ্টেনের নেতৃত্বাধীন পাঞ্জাব লোক কংগ্রেসও গেরুয়া শিবিরের সঙ্গে মিশে যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

গত মার্চ মাসেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন অমরিন্দর। কিন্তু তাঁর জেদ অক্ষুণ্ণ রাখতে পারলেন না ক্যাপ্টেন। মাত্র ৬ মাস যেতে না যেতেই দল চালানোর সমস্ত স্বপ্ন নিজের হাতেই চুরমার করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Punjab Chief Minister)। পাঞ্জাবে গত বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অমরিন্দর। গত নভেম্বরের ২ তারিখ কংগ্রেস ছেড়ে নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) প্রতিষ্ঠা করেন তিনি। নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়লেও ভারাডুবি হয় অমরিন্দরের দলের। পাতিয়ালা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আপ প্রার্থী অজিত পাল সিং কোহলির কাছে হেরেও যান ৮০ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিবার্চনে ভরাডুবির পরই মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য লন্ডনে যান অমরিন্দর। গত জুলাই মাসে দেশে ফিরলেও তাঁর নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেসের কোনও রাজনৈতিক কার্যকলাপ চোখে পড়েনি। তারপরই অমরিন্দর ও তাঁর নতুন দলের ভবিষ্যত নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

তবে বিজেপিতে বেশ কিছুটা দেরিতে যোগদান করলেও পাঞ্জাবে যথেষ্ট গুরুত্ব পেতে চলেছেন অমরিন্দর। পাঞ্জাবে সংগঠন গড়ে তুলতে বিজেপির খুব একটা অসুবিধা হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের। আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল জাখর (Sunil Jakhar)। আর তাঁর দেখানো পথেই পা বাড়ালেন ক্যাপ্টেন। প্রত্যাশামতো অমরিন্দরের দল যদি বিজেপির সঙ্গে মিশে যায়, সেক্ষেত্রে পাঞ্জাবে বিজেপির শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- সশরীরে আদালতে আসতেই ফের পার্থর উদ্দেশ্য “চোর চোর” স্লোগান


 

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...