Sunday, June 28, 2026

সশরীরে আদালতে আসতেই ফের পার্থর উদ্দেশ্য “চোর চোর” স্লোগান

Date:

Share post:

ইডি হেফাজতের পর ঠিকানা ছিল প্রেসিডেন্সি জেল। এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে থাকতে হবে সিবিআই হেফাজতে। এসএসসি দুর্নীতি মামলায় আপাতত আগামী২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পার্থ। আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালত এমনই নির্দেশ দিয়েছে। পার্থবাবু কান্নাভেজা চোখে অসুস্থতার বিষয়টি নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

সিবিআই-এর তরফে আদালতের কাছে দাবি করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবটা জানেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি-ই ”মাস্টারমাইন্ড”! তাদের যুক্তিকেই মান্যতা দেয় আদালত। সেই মামলাতেই এদিন আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ।

শুনানির পর আদালত থেকে বেরোনোর সময় এদিনও পার্থ চট্টোপাধ্যায়কে দেখে “চোর, চোর” স্লোগান ওঠে। যাতে আরও অস্বস্তি বেড়ে যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এর আগেও ইডি হেফাজতে থাকাকালীন পার্থকে দেখে “চোর চোর” স্লোগান উঠেছিল আদালতের বাইরে। শুধু তাই নয়, সে সময় তাঁর স্বাস্থ্যের রুটিন চেকআপের সময় এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে শুধু “চোর” বলাই নয়, নিজের পায়ের জুতো খুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে ছুঁড়ে ছিলেন।

আরও পড়ুন- SCO সম্মেলনে কাছাকাছি মোদি-জিনপিং, খাদ্য সমস্যা সমাধানের উপায় বাতলালেন ভারতের প্রধানমন্ত্রী


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...